বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে নেশার ইনজেকশন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-০৫ ১৮:৪৩:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  র‌্যাবের  দুই পৃথক অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৩২ পিস(এ্যাম্পুল) বুপ্রেনরফিন ইনেজকশন ও ১৯০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গত  বৃহস্পতিবার(৫ডিসেম্বর) রাতে অভিযানগুলো চালানো হয়। ইনজেকশনসহ গ্রেপ্তার হন শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার আতাউর রহমানের ছেলে আহসান হাবীব(৪২) এবং ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফজলুর রহমানের ছেলে সোহবুল হক (৪০)।  
শুক্রবার(৫ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চকদৌলতপুর মন্ডলপাড়া মহল্লার আরাফাত মেডিক্যাল ষ্টোর থেকে ইনজেকশনসহ গ্রেপ্তার হন আহসান হাবীব। এর আগে রাত ৮টার দিকে দাইপুকুরিয়া ইউনিযনের ২ নং ওয়ার্ডের মির্জাপুর বাজার এলাকার পাকা সড়কের উপর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন সোহবুল।
র‌্যাব আরও জানায়, গোপন সুত্রের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে  মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর