বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট,অর্থদন্ড!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১২-০৩ ২১:৩৬:৪৭

মহেশখালী কক্সবাজার 
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও  দুর্ঘটনা রোধে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 
সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী,পুলিশ ও আনসারের সমন্বয়ে ০৩ ডিসেম্বর  বিকালে মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে,সদ্য যোগদানকৃত মহেশখালী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর আদালত। 
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ০৬(ছয়) টি মামলায় মোট-৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন- সড়ক  পরিবহন  আইন  ২০১৮ এর ৬৬ ধারায় জরিমানা করা হয়েছে। আগামীতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক, পাশাপাশি  অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়েছে।


এ জাতীয় আরো খবর