চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ মো.ইমন (২০) নামের এক তরুন গ্রেপ্তার হয়েছে। তিনি শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলডুবরি গ্রামের আবু সাইদের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব। থাকার র্যাব জানায়,গত মঙ্গলবার (২ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারিকবাজার থেকে সোনামসজিদগামী আঞ্চলিক সড়কের উপর অভিযান চালিয়ে গাঁজাসহ ইমনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩ডিসেম্বর) সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বারিকবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন খবরে অভিযান চালিয়ে গাঁজাসহ ইমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দিয়ে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।