মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

রী তা রা য়

  • সময়ের ব্যবধান
  • ২০২৫-১২-০২ ১১:৪০:০২

সময়ের ব্যবধানে সব মুছে যায়
হৃদয়ের যত ব্যাথা, যন্ত্রণা বঞ্চনা
অব্যক্ত সব কথা ও ভুলে থাকে।
একদিন যাকে ছাড়া এক পলও
চলতো না,সেও আজ অনাহুত।
কারণ সময়ই সব মুছে দেয়
অতি যত্নে ধূলো ঝারার মতো।
মনের সব পঙ্কিলতা মুছে দিয়ে
নতুন নতুন স্বপ্নে বুনে জাল।
নতুন স্বপ্নে নতুন কর্মে আবার
বিভোর থাকে মন।
তবু সে আবার নতুন করে
করে স্বপ্নের বীজ বপন।
আহা আশা! সেইতো জীবন।
আবার রচিত হয় জীবনের আখ্যান
নতুন রঙে, নতুন ঢঙয়ে
কারণ সময়ই হলো
উত্তম কারিগড়।


এ জাতীয় আরো খবর