চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু-১) টোলাপ্লাজায় জেলার শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে অটোরিক্সার যাত্রী রয়েল হাসান অরন্য(৩৫) নামের এক যুবককে ১টি বিদেশী (আমেরিকান) ৭.৬৫ মি.মি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক করেছে পুলিশ।
সোমবার(১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে অভিযানটি চালানো হয়ং। অরন্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা ১টি ৭.৬৫ মি.মি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।