বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জামায়াতে ইসলামী সঠিক সময়ে নির্বাচন চায়,আর পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন হবে না

  • দেলোয়ার হোসেন মাহমুদ
  • ২০২৫-১১-৩০ ২২:০৬:৩৩

গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
ঢাকা মহানগরী উত্তরের আমীর  মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী ভোট চায় এবং সঠিক সময়ে সঠিক নির্বাচন চায়।’ আর পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইসলামি আদর্শ গ্রহণ করেছে সেই বিধান অনুযায়ী দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতিকে আমরা সাজিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সেবা, রাস্তাঘাট ও জ্বলানী গ্যাস সমস্যা দূর করব। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
শনিবার (২৯ নভেম্বর)  গোলাপগঞ্জে উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বেলা ৪ ঘটিকায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ জামাল সভাপতিত্বে, উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু'র ভিপি, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক (সাদেক কায়েম)। তিনি তার বক্তব্যে বলেন,মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই যুদ্ধাদের অগ্রসেনানী। ন্যায় ইনসাফ এবং এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য তাকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। তারুণ্যের প্রথম ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় হোক। মাওলানা আলী হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম,প্রবাসী কমিউনিটি নেতা,ছাত্র শিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিষ্টার কাওছার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, প্রভাষক রেহান উদ্দিন রায়হান,উপজেলা জামায়াতের নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি কবির আহমদ,পৌর যুব বিভাগের সভাপতি সুহেল আহমদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশফাক আল মান্নান লিপু,ইসলামী
ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। এসময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের  নায়বে আমীর ড. নুরুল ইসলাম বাবুল,ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ, দেলওয়ার চৌধুরী, মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক,বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহসান চৌধুরী , সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদ, সৈয়দ বাহারুল ইসলাম, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, হাফিজ রায়হান উদ্দিন,শাবি ছাত্র শিবিরের সভাপতি তারেক মনোয়ার, রেজাউল ইসলাম, সিলেট জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু, সিলেট জেলা সাবেক সভাপতি রোকন উদ্দিন, জামায়াত নেতা মাওলানা জমির উদ্দিন, আতিকুর রহমান, এডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুস সত্তার মুন্না, মোজাহিদুল ইসলাম রাজু, হাফিজ রেজাউল করিম প্রমুখ। বাদ আসর এমসি একাডেমি মাঠ থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল শুরু হয়ে গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন চত্বর ঘুরে পুনরায় সভাস্থলে এসে মিলিত হয়।

 


এ জাতীয় আরো খবর