রাজশাহীর দুর্গাপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছনা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে Ruhul Kabir Rizvi স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
কী-ওয়ার্ডঃবিএনপি বহিষ্কার,রাজশাহী ঘটনা,শিক্ষক লাঞ্ছনা