মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবা,গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২৮ ১৯:২৪:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরায় দুই পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবা ও ৬৭০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাতে অভিযান দুটি চালানো হয়। গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. শাহীন(৩৮), কদুরতলা লক্ষীপুর গ্রামের মৃত এনামুলের ছেলে মো. কবির (২৭), চক আলমুপর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোমিন আলী(৪২) ও একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু হায়াত(৬২)।
শুক্রবার(২৮ নভেম্বর) সকালে র‌্যাব-৫ রাজশহাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাইনপাড়া ভাগ্যবানপুর গ্রামের ঈদগাহ এলাকার একটি আমবাগান থেকে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন আবু হায়াত ও মমিন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের মহারাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুবাগান এলাকার একটি জমি থেকে ৫৬ পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন শাহিন ও কবির।
র‌্যাব আরও জানায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন খবরে  চালানো অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 


এ জাতীয় আরো খবর