রবিবার, মার্চ ৮, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • স্বপ্ন
  • ২০২৫-১১-২৭ ২২:৫৭:১২

স্বপ্ন ছুঁয়ে দেখতে নিরন্তর এ ছুটে চলা---
আশার পথে, মোহনমায়ায় বকফুল বাগানে,  
রাস্তায়, প্রেয়সী  বাংলায় আছে কতো কিছু দেখার;

উপেক্ষিত অপেক্ষাকে, অয়োময় সময়কে না বলা
অনেক কঠিন হলেও; অবহেলায় পরে থাকা কলমিশাকের লেনে ভেসে গেলেও  দিওনা ডুবিয়ে স্বপ্ন ; 

এর চেয়ে অযত্নে থাকাও শ্রেয়; তবু নৈতিক স্খলনের মিছিলে না যাওয়াই উচিৎ! 

কতোকিছুর সাথে অনুচিতের প্রাধান্য, প্রাবল্যের আধিক্য, 
শত নৈরাশ্যেও স্বপ্নদেখার হাল ছেড়ো না
প্রেরণার পথে স্বপ্নের খুব দরকার..!

 


এ জাতীয় আরো খবর