চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় র্যাবের পৃথক দুই অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন সদরের নরেন্দ্র্পুর উত্তরপাড়া এলাকার মো. আনারুলের ছেলে মো. আসাদুল হক(২১), একই এলাকার মো. নাইমুল হকের ছেলে সোহেল রানা(৩৫) এবং ভোলাহাটের বিরেশ^রপুর উত্তরটোলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম (৪৬)। র্যাব জানায়, গত সোমবার(২৪ নভেম্বর) বিকাল ও দুপুরে পৃথক অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছে র্যাব।
মঙ্গলবার(২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত সোমবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ বাড়ি থেকে ৩৫ গ্রাম হেরাইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন আলম। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে সদরের চর ইসলামপুর এলাকার একটি জমি থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন আসাদুল ও সোহেল রানা। র্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়।র্
্যাব আরও জানায়,গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর ও ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েংছে।