বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রা ব বা নী স র কা র

  • বাম পাঁজরের হাড় (উৎসর্গ -- নন্দা সরকার)
  • ২০২৫-১১-২০ ২১:৫৮:০৩

হাড়টি বাঁকা বক্ষ পিঞ্জরে
মেরুদণ্ড থেকে সৃষ্টি হয়ে তরুণাস্থির সাহায্যে
স্তনাস্থির সাথে যুক্ত থাকে ----
সুরক্ষা দেয় আমার হৃৎপিণ্ড ও ফুসফুসকে।

বাঁকা চাঁদের মতোই তার স্থিতি স্নিগ্ধ কিরণে
লাঙলও বাঁকা যেমন উৎকর্ষ আনে জমিনে,
ফুল ফসলে ভরে দেয় সংসার মঙ্গল কর্মে।

তবু সে হাড় বাঁকা-সোজা হয় না জীবনে
যদি বলি পাহাড়ে যাবো, সে যেতে চায় সাগরে
আমি যেতে চাই মাঠে, সে চায় শানবাঁধা ঘাটে।

মা হাওয়া বাঁকা, সে-ও বাঁকা সারা জনম ধরে
বাবা আদমের সুরতে আমি যাচ্ছি যুদ্ধ করে।


এ জাতীয় আরো খবর