হাসো যখন লাগে ভালো মিছে কেন অভিমান, দু'দিনেরই খেলা ঘরে আমরা সবাই মেহমান।
কেন করো দ্বন্দ্ব-বিবাদ করো যে আমার আমার, সবই তো পড়ে রবে এ সংসার হবে অসার।
আমি তো আর আমার নই গো বৃথা যত অহংকার, বন্ধ হলে চোখের পাতা দেখবো সবই অন্ধকার।