বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা,গরু ও নেশার ট্যাবলেট জব্দ,যুবক আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২০ ১৯:৫৩:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর  ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে চোরাচালানকৃত  ভারতীয় ৬৯০  পিস ইয়াবা,৮টি গরু এবং ৪ হাজার ৯৬০পিস  নেশাজাতীয় ‘টেনসিউইন’  নামক ট্যাবলেট জব্দ হয়েছে।  অভিযানে ইয়াবাসহ আটক হয়েছেন মো.সজিব নামে এক যুবক। তিনি সদরের সূর্যনারায়নপুর জহুরপুরটেক গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার(২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে সূর্যনারায়নপুর তেকোনামাঠ গ্রামে অভিযান চালায় বাখের আলী বিওপির একটি টহল দল। অভিযানে ৬৯০পিস ইয়াবাসহ আটক হন সজিব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে,ইয়াবা বিক্রির জন্য তিনি ওই গ্রামে অবস্থান করছিলেন। বিগত ৬ মাস থেকে তিনি এ কাজে জড়িত বলেও জানিয়েছেন।
বিজিবি আরও জানায়, এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,  ইয়াবাসহ আটক যুবককে পুলিশে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন,চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে মর্মে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে গরু জব্দ করা হয়। ওই গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এদিকে বিজিবি আরও জানায়,বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া  গ্রাম  হয়ে বিপুল পরিমান  ভারতীয় নেশার ট্যাবলেট পাচার  সম্ভাবনার গোপন খবরে অভিযান চালায় তেলকুপি বিওপির একটি টহলদল। আজমতপুর  সীমান্তের মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি তাঁকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে  বস্তা তল্লাশী করে এর ভেতরে থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে বিজিবি। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হবে। 


এ জাতীয় আরো খবর