বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালীতে প্যাথলজি ল্যাব ও এক্সরে ল্যাবে মোবাইল কোর্টে অভিযান ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১১-১৯ ২১:১৭:০০

মহেশখালী কক্সবাজার 
মহেশখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিভিন্ন রেজিস্ট্রেশন সনদ, প্যাথলজি ল্যাব ও এক্সরে ল্যাবে ব্যবহৃত সরঞ্জামাদির সার্বিক গুণগত মান না থাকায়,মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর মোবাইল  কোর্টে ৫ প্রতিষ্ঠানকে ৫ মামলা  ৩৬ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 
মহেশখালী  উপজেলা  সহকারী  কমিশনার  (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার এর মোবাইল 
কোর্টে সূত্রে জানা যায় -১৯ শে নভেম্বর (বুধবার) বিকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন-মো: আবু জাফর মজুমদার,সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী। 
অভিযান পরিচালনা কালে  ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিভিন্ন রেজিস্ট্রেশন সনদ,প্যাথলজি ল্যাব ও এক্সরে ল্যাবে ব্যবহৃত সরঞ্জামাদির সার্বিক গুণগত মান, রোগীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করা হয়। 
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নিউরণ ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল‌্যান্ড হেলথ কেয়ার, মহেশখালী ‌ প‌্যাথলজীসহ ০৫(পাচঁ) টি প্রতিষ্ঠানকে পৃথক পাচঁটি মামলায় সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন  ডা: জিয়া  উদ্দিন, কনসালটেন্ট (প‌্যাথলজি), ২৫০ শয্যা জেলা সদর   হাসপাতাল, কক্সবাজার ও ডা: মো: মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহেশখালী। 
মহেশখালী  উপজেলা  সহকারী  কমিশনার  (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার বলেন -জনস্বার্থে এ ধরনের অভিযান মহেশখালী উপজেলায় অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর