সাতক্ষীরায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের মোজাহার পাম্পের সামনে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ও সাতক্ষীরা ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব,সাতক্ষীরা ০২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, সাবেক মেয়র আক্তারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি,সাবেক নেতা এড তোজাম্মেল হোসেন, ইউসুফ আলী প্রমূখ ।এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। তৎকালীন সময়ে সিপাহি জনতা ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। তার মুক্তির মাধ্যমে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের পথ সুগম হয়েছিল।আগামী দিনে সাতক্ষীরায় চারটি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। " পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।