চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস দমন আইনে দায়ের একাধিক মামারায় এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামী হিসেবে ৫ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার(১৪ আগষ্ট) দিবাগত গভীর রাত থেকে শনিবার(১৫ আগষ্ট) সকাল পর্যন্ত জেলাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ স্যাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও জেলা শহরের মসজিদপাড়া মহল্লার মো.হবির ছেলে আবু জার গিফারী(২৬), শিবগঞ্জের ছাত্রলীগ কর্মী ও নয়ালাভাঙ্গা মোড়লপাড়া গ্রামের কায়েম উদ্দীনের ছেলে মো. মিরাজ(১৫),ঢোঁড়বোনা গ্রামের কবির হোসেনের ছেলে মো. ওসমান(১৭) ও সদরের মোল্লান গ্রামের বাবর আরী(৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম র্ফিারেজ বলেন, শনিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।