অভিমানী হেমন্তে
কমলা বোঁটার আশ্লেষে
কথারা ঝরে পড়ে টুপটাপ
কথাদের যাবার তাড়া-এপাড়া ওপাড়া
খড়ের বিচালি পেরিয়ে অন্য উঠোন
কামিনীগন্ধা রাতের ভাঁজে নিটোল আয়েশে।
কথারা হেঁটে বেড়ায় রাজপথে
গলিতে গলিতে নামলে মেলানকোলিক দুপুর
কথারা আগুন ছড়ায় মিছিলে
স্লোগান আর হাতের মুঠোয়
ঝাঁঝালো টকশোর টেবিল থেকে
এক লাফে আড্ডায়, পাখিদের হল্লায়
রুপকথার ফিনিক্স উড়িয়ে সিম্পোজিয়াম
"কুলফিমালাই " হাঁকে চিরচেনা ভাষায়
লিলুয়া টানে কোথায় পৌঁছে যায় স্বর?
(বুঝিবা অদূরেই আমাদের কথাযাত্রার গন্তব্য)