ভেবেছো, মেঘবলাকা রঙে আর রঙিন হয় না
গোধূলির বিকেল , তুমি নেই বলে!
গুচ্ছ গুচ্ছ কবিতার পঙক্তি লেখা হয়না,
তুমি নেই বলে !
মহাবিশ্বের অসংখ্য গ্রহতারা ছায়াপথজুরে
করছে কল্লোল তুমি নেই বলে?
না তা নয়,
ঐ বিবর্ন কবিতার খাতা আবার খুলেছি।
শত অভিমানে হোক কিংবা অনুরাগে
কোনো কিছুই এখন আর,
অবরুদ্ধ বেদনার জটিলতায় অভিষিক্ত হয়না।
চলছে জীবন এখনও অনুপম স্নিগ্ধতায়।
হ্যা! এটা এতো সহজ ছিলোনা এক সময়!