বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • "শ্রাবণের প্রেমে তুমি"
  • ২০২৫-১০-২৫ ১০:৪২:৪৮

শ্রাবণের একান্ত বিকেলে, আকাশ জুড়ে জলরঙের গল্প,
তুমি বসে আছো বারান্দায়- চোখে এক স্বপ্নের কল্প।
আমি ভাবি, যদি মেঘ হতাম,
তোমার কপালে নামতাম- নীরব ফোঁটায়, চুপচাপ স্পর্শে।

তুমি যদি চুলে ফুল পরো, আমি হবো সেই গোলাপ-
বৃষ্টির ছোঁয়ায় নরম, কেবল তোমার স্পর্শে সজীব।
যদি জোছনায় হাঁটো, আমি হবো তোমার আঁচলে-
শাড়ির জরিতে গাঁথা এক চিরন্তন কবিতার খসড়া।

তোমার গলায় যদি দোলে কাচের মালা,
তাহলে আমি হবো ঐ কাচের ভেতর জলের গুঞ্জন।
তুমি হেসে বললে, “ভালোবাসো তো?”
আমি বলবো- "ভালোবাসি না, ভালোবেসে বেঁচে থাকি।"

যেদিন আকাশ ভেঙে ঝরবে শ্রাবণের অঝোর অভিমান,
সেদিন শুধু পাশে থেকো,
আমি হবো তোমার প্রিয় জানালার পাশে বৃষ্টিভেজা গান।
তুমি শোনো, আর আমি...
চুপচাপ তোমার ভালোবাসার শব্দে ভিজে যাই।


এ জাতীয় আরো খবর