সোমবার, মে ২৫, ২০২৬

বিয়ের পথে ফিলিস্তিনি বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৫ ০৯:৪৬:৪৫
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক ফিলিস্তিনি বরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) রেন্টিস শহরের প্রবেশদ্বারে এই ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ জানায়, আওন সাফি নামের ওই বর তার বাবা মাজেন সাফির সঙ্গে গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ইসরায়েলি সেনারা তাদের গাড়ি থামিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, পরে বর ও তার বাবাকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো পরিবারটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। ঠিক তখনই সেনারা হঠাৎ গাড়ি থামিয়ে বর ও তার বাবাকে আলাদা করে ধরে নিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কীওয়ার্ডস: ফিলিস্তিন বর আটক, ইসরায়েলি সেনা অভিযান, পশ্চিমতীর রামাল্লা


এ জাতীয় আরো খবর