মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম,বাধ্যতামূলক রিটার্ন টিকিট

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৫ ০৯:৩৮:৫৮
ফাইল ছবি

ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসাধারীসহ সব ধরনের ভিসায় সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ বিশ্বের সব দেশের নাগরিকের জন্যই এই নিয়ম কার্যকর করেছে। প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের এক যাত্রী সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তিনি জানান, গত সপ্তাহে ওমরাহর উদ্দেশ্যে দুবাই বিমানবন্দরে গিয়ে চেক-ইন কাউন্টারে রিটার্ন টিকিট না থাকায় তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। পরে দ্রুত টিকিট কেটে সৌদি আরবে যাত্রা করতে সক্ষম হন তিনি।
এ বিষয়ে আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, যাত্রীদের ভ্রমণসূচি ও দেশে ফেরার তারিখ নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ এবং এয়ারলাইনগুলো এই নতুন নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করছে।

কীওয়ার্ডস:ওমরাহ নিয়ম, সৌদি রিটার্ন টিকিট, নতুন নির্দেশনা


এ জাতীয় আরো খবর