শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

রী তা রা য়

  • ওই দেখ চেয়ে
  • ২০২৫-১০-১৫ ১০:৩৩:১৫

ওই দেখ চেয়ে মৃত্যু আসে ধেয়ে, স্নিগ্ধতার বেশে
রয়েছি যে বেঁচে মোরা বড় ভালোবেসে।
আকাশের নিচে ঘাসের বুকে মৃত্তিকাস্তরের ভাঁজে
মাটির গন্ধেগন্ধে মাটির মায়ার টানে।
শূণ্য হৃদয়ের রয়েছে অপেক্ষা পূর্ণতার
ওই ঘাসের বুকের মুত্তো দানার কি স্নিগ্ধতা!
হয়তো কিছু তৃষ্ণাতুর মিটায় আশা , কি দেখে?
শিমুল ফুলের দেখ উদাস হাসি, রাঙা হলো ফিকে
কৃষ্ণচূড়ার ঝিরিঝিরি পাতার শীতল বাতাসে
ছুঁয়ে যায় মন,ধীরে ধীরে আসো অতি ধীরে
সুন্দর হে মৃত্যু রূপ অমৃত করো দান।
শেয়ালের করুণ সুরে, ডাহুকের ডাকে
শিরিষ পাতার ফাঁকে বুলবুলির ছুটাছুটি
আমি আছি তোমাদের বড় ভালোবেসে।
যতদিন রয়েছি পৃথিবীতে কোনদিন হয়নিকো ঘুম
মাটির ক্ষুধা চলেছি মিটিয়ে দিগ্বিদিক হণ্যে হয়ে।
বাতাসের বেগে চলেছিল মন,তার পরে গতি
সময় সময় বদলায় সময়ের পতি।

 


এ জাতীয় আরো খবর