মঙ্গলবার, মে ২৬, ২০২৬

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও চার জিম্মির লাশ ফেরত দিল হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৫ ০৯:৫৩:০৭
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি হস্তান্তর প্রক্রিয়া অব্যাহত রেখেছে হামাস। এর অংশ হিসেবে সংগঠনটি আরও 'চারজন ইসরাইলি জিম্মির লাশ' রেডক্রসের মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে এই লাশগুলো ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর হাতে তুলে দেওয়া হয়।
এর আগে সোমবার হামাস ২০ জন জীবিত জিম্মি ও আরও ৪ জনের লাশ ফেরত দিয়েছিল। তবে ইসরাইল জানিয়েছে, এখনও ২০ 'জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়া বাকি', যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। হামাসের দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজায় লাশগুলো শনাক্ত ও উদ্ধার করতে তারা চরম সংকটে পড়েছে।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, হামাসকে যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি মানতে হবে এবং সকল জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে-জিম্মিদের লাশ ফেরত দিতে বিলম্ব হলে মানবিক সহায়তা সীমিতকরণ এবং রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সিদ্ধান্ত স্থগিত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা ইসরাইল ও হামাস উভয়ই মেনে নিয়েছে। তবে জিম্মিদের ফেরত দেওয়া নিয়ে অচলাবস্থা এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাস বুধবার আরও চার জিম্মির লাশ ফেরত দেওয়ার পরিকল্পনার কথা মধ্যস্থতাকারীদের জানিয়েছে।

কীওয়ার্ডস:হামাস জিম্মি ফেরত,গাজা যুদ্ধবিরতি,ইসরাইল হামাস সংঘাত


এ জাতীয় আরো খবর