শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

প্র দী প গু প্ত

  • জীবন
  • ২০২৫-১০-১৫ ০৯:২৭:৪২

আমার নয়ন মুকুরে তোমার নয়নের প্রতিবিম্ব
মিথ্যা এ সংসারের সমস্ত মিথ্যা চাওয়াপাওয়া শেষে
তবুও মিথ্যা আশা থেকে যায় কিছু
মায়াভরা সংসারের মিথ্যা সুখ চায়
দুইটি শরীর।

সুখ ছাড়ো গো ফকিরা
মাটিতেই যখন শয়নের শয্যা পেতেছে জীবন
এসো, শান্তি খুঁজে ফিরি।
শরীরের সঙ্গ ছেড়ে, নগ্নতার আদিম বাসভূমি ছেড়ে
উলঙ্গ করি এসো মনের মিতালি।

বাস্প আর মেঘের মিলনই সত্য
শাশ্বত শুধু চাওয়াপাওয়ার অবিরাম ঘূর্ণিপাক
আর আঁচলের নীচে গুমড়ে থাকা চাপা দীর্ঘশ্বাস।

জীবন --
জলতল থেকে উঠে আসা 
যাবতীয় প্রেম প্রণয় হিংসা আর বঞ্চনার রঙে রাঙা
এক মিথ্যা বুদবুদ।


এ জাতীয় আরো খবর