মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ভেনেজুয়েলায় কূটনৈতিক অস্থিরতা: নোবেলজয়ী মাচাদোকে ঘিরে অসলো দূতাবাস বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৫ ০৯:২২:৪০
ছবি: সংগৃহীত।

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলায়। পুরস্কার ঘোষণার তিন দিন পরই দেশটির সরকার নরওয়ের রাজধানী অসলোতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।
সোমবার কারাকাস থেকে প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্ত তাদের “বৈদেশিক সেবার পুনর্গঠনের অংশ”। তবে সরকার মাচাদোর নোবেল পুরস্কার নিয়ে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও দূতাবাস বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলা; অন্যদিকে জিম্বাবুয়ে ও বুর্কিনা ফাসোতে নতুন কূটনৈতিক কেন্দ্র চালু করেছে তারা।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোনো কারণ না জানিয়েই ভেনেজুয়েলা অসলো দূতাবাস বন্ধ করেছে। মুখপাত্র সিসিলি রোয়াং বলেন, “এটি দুঃখজনক। মতভেদ থাকলেও আমরা ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই।”
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা মাচাদোকে সরকার সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে ‘দানবীয় ডাইনি’ বলে আখ্যা দেন। অন্যদিকে নোবেল কমিটি জানায়, **গণতন্ত্র প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ পরিবর্তনের প্রচেষ্টার জন্য** মাচাদো এই সম্মান পেয়েছেন।
মাচাদো তার পুরস্কার উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, উল্লেখ করে বলেছেন-'গণতন্ত্রের লড়াইয়ে তাদের সমর্থন আমাদের সাহস জোগায়।'

কীওয়ার্ডস:ভেনেজুয়েলা দূতাবাস বন্ধ,মারিয়া কোরিনা মাচাদো নোবেল,নিকোলাস মাদুরো প্রতিক্রিয়া


এ জাতীয় আরো খবর