সোনা দিয়া দাঁত বাঁধিয়ে
কলপ দিয়ে চুলে
পলাশ-রঙা শার্ট পরিয়ে
আনবো জামাই তুলে।
জোছনা রাতে ছাদে বসে
কাব্য হলে লেখা
মুগ্ধ হয়ে নাতিন আমার
এসে দেবে দেখা।
হাসি-খুশি নাতিন জামাই
লিখেন তিনি বেশ
কাব্য পড়ার পরেও যেন
থাকে যে তার রেশ।
পা'জামা আর পাঞ্জাবিতে
দেখতে লাগে ভালো
বরের বেশে আসলে জামাই
ঘরটা হবে আলো।
নাতিন আমার ভেংচি কেটে
পাবে নাকো পার
এমন জামাই জুটবে নাকো
দুনিয়াতে আর।