মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিন্দানাও, সুনামি সতর্কতা জারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১০ ০৯:২৫:২৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাওয়ে আঘাত হেনেছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার স্থানীয় সময় সকালে দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

দেশটির ভূকম্পন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পের পরই উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে। এছাড়া আবদ্ধ উপসাগর ও প্রণালী এলাকায় ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় মানুষদের নিরাপদ ও অভ্যন্তরীণ স্থানে সরে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বেল্ট বা “রিং অফ ফায়ার”-এর অন্তর্ভুক্ত।

কীওয়ার্ডস: ফিলিপাইন ভূমিকম্প, মিন্দানাও সুনামি, দাভাও কম্পন


এ জাতীয় আরো খবর