বুধবার, আগস্ট ১৯, ২০২৬

শ্রমিকসহ ৬ জন নারীনেতৃৃবৃন্দের নামে হয়রানীমূলক মিথ্যা মামল্যা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

  • রোজিনা আক্তার সুমি
  • ২০২৫-১০-০৬ ১৮:২৪:৫৪

আজ ০৬ অক্টোবর-২০২৫ইং রোজ সোমবার বিকাল ০৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিঅল কাউন্সিল-বাংলাদেশ কমিটি (আইবিসি’র) সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মীর আবুল কালাম আজাদ,বাংলাদেশ পোষাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারন সম্পাদক-বাবুল আহমেদ আকাশ ও আল-কামরানকে রোর ফ্যাশনের শ্রমিকদের টাকা আত্মসাৎ ও ত্রি-পক্ষীয় চুক্তি ভঙ্গের কারনে গ্রেফতার কর এবং শ্রমিকসহ ০৬জন নারীনেতৃবৃন্দের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশর ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার এর সভাপতি সুলতানা বেগম এর সভাপতিত্বে উপসিস্থত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি, বাংলাদেশ গার্মেন্টস ও স্যুায়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল আলম মিন্টু, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, নারী নেত্রী কুলসুম, রোজিনা আক্তার সহ রোর ফ্যাশন লিঃ এর ভুক্তভোগী শ্রমিকগন।
বক্তাগন বলেন কাঠাঁলিয়া, ভালুকা, ময়মনসিংহ অবস্থিত রোর ফ্যাশন লিঃ এ প্রায় ১২০০ শত শ্রমিক কর্মচারীর কাজ করে আসছিলো। গত জানুয়ারী মাসের কারখানাটি লে-অফ ঘোষণা করা হয় এবং গত ২৬ মার্চ ২০২৫ইং তারিখ বিজিএমইএ ভবনে ত্রি-পক্ষীয় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে কারখানার মালিকপক্ষ পূর্বের লে-অফ প্রত্যাহার করে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন ও শ্রমিকদের জানুয়ারী মাসের বকেয়া বেতন ১,২৩,৩৫,৫৩৪ টাকা তাৎক্ষনিক পরিশোধের সিদ্ধান্ত হয় এবং শ্রমিকদের অন্যান্য আইনানুগ পাওনাদীর জন্য দ্রুত সময়ে আরো একটি বৈঠকের সিদ্ধান্ত হয়।
গত ১৭ মে ২০২৫ইং তারিখ ময়মনসিংহ জেলা পরিষদে ত্রি-পক্ষীয় সভায় সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ ৩,৩৫,০০,০০০/- টাকা পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।
অত্যন্ত দুঃখের বিষয় হলো উপরোল্লিখিত কতিপয় ব্যক্তিগত ইন্ডাস্ট্রিঅল কাউন্সিল-বাংলাদেশ কমিটি (আইবিসি’র)নাম ব্যবহার করে পূর্বের সকল চুক্তি অবজ্ঞা করে রোর ফ্যাশন লিঃ শ্রমিক কর্মচারীদের অজান্তে রাতের আধারে ৩১ জুলাই ২০২৫ইং ব্যক্তি স্বার্থে শ্রমিকদের ন্যায্য পাওনাকৃত ৩,৩৫,০০,০০০/- টাকা থেকে ১,৩৫,০০,০০০/-টাকা বাদ দিয়ে ২০০,০০,০০০/-টাকার একটি কালো চুক্তি করেন। যা শ্রমিক অধিকার ও দেশের প্রচলিত শ্রম আইন বিরোধী কার্যকলাপ।
ক্ষতিগ্রস্থ শ্রমিকরা তাদের ত্রি-পক্ষীয় চুক্তি মোতাবেক বাকী ১ কোটি ৩৫লক্ষ টাকা দাবী তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আইবিসি’র কথিত সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মীর আবুল কালাম আজাদ, তাদের নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে ভুক্তভোগী শ্রমিকসহ ৬জন নারী নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেন। তাদের এই হীন কর্মকান্ডের মাধ্যমে শ্রমজীবি মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা শ্রমিকদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎকারী এই দুষ্কৃতকারীদের দেশের প্রচলিত আইনের আলোকে উপযুক্ত শাস্তি দাবী করছি এবং অবিলম্বে রোর ফ্যাশনের ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ন্যায্য হিংস্যা বাবদ পূর্নাঙ্গ টাকা পরিশোধ ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী করছি।
 

 


এ জাতীয় আরো খবর