বুধবার, জুন ২৪, ২০২৬

নিসচা আশুলিয়া থানা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • শাহাদাৎ হোসেন সরকার
  • ২০২৫-০৯-৩০ ১৬:০৪:০৫

আশুলিয়া (সাভার), ৩০ সেপ্টেম্বর:
"নিরাপদ সড়ক চাই" (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে এবং সাভার হাইওয়ে থানার সহযোগিতায় একটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীনগর স্মৃতিসৌধের সামনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সড়কে রং পার্কিং করা কয়েকটি প্রাইভেট কার, মোটরসাইকেল, থ্রি হুইলার, দূরপাল্লার বাস সহ প্রায় ১৭ টি গাড়ির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দেওয়া হয়। 
এতে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা পালন করা হয়।
এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহমেদ ও তার টিম এবং নবীনগর পুলিশ বক্সের দায়িত্বরত টিআই আবু সালেহ্ মোঃজুলহাস।
এছাড়াও নিসচা আশুলিয়া থানা কমিটির প্রস্তাবিত সভাপতি জিএম মিন্টু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরকার, প্রচার যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ রাব্বানী ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নিসচার নেতারা জানান, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি পাবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।


এ জাতীয় আরো খবর