রবিবার, মে ৩১, ২০২৬

ফিলিস্তিন স্বীকৃতি পাচ্ছে ক্রমেই, তবে জাতিসংঘ সদস্যপদে বড় বাধা যুক্তরাষ্ট্রের ভেটো

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২২ ২৩:০৬:০০

বিশ্বের ১৯৩টি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগালের মতো পশ্চিমা দেশগুলোও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থান আরও জোরালো হয়েছে। তবে বড় প্রতিবন্ধক রয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিরোধিতা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে চীন, রাশিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, ফ্রান্সও একই পথে হাঁটছে। কেবল যুক্তরাষ্ট্রই রয়ে গেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে, যারা এখনো স্পষ্টভাবে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে প্রত্যাখ্যান করছে। ওয়াশিংটনের মতে, এসব স্বীকৃতি মূলত “লোক দেখানো” ছাড়া কিছু নয়।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে একটি প্রস্তাবে ১৪২টি দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে ভোট দেয়। তবে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব কার্যকর করতে যুক্তরাষ্ট্রের ভেটোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ভেটোর কারণে ফিলিস্তিন জাতিসংঘভুক্ত হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক স্বীকৃতি সরাসরি ফিলিস্তিনকে নতুন কোনো অধিকার বা আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ এনে দেবে না। তবে এটি ইসরায়েলকে ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করছে এবং বিশ্বমঞ্চে চাপ বাড়াচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, স্বীকৃতিগুলো প্রতীকী হলেও দীর্ঘমেয়াদে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

কীওয়ার্ডস: ফিলিস্তিন স্বীকৃতি, জাতিসংঘ সদস্যপদ, যুক্তরাষ্ট্র ভেটো, দ্বি-রাষ্ট্র সমাধান, ইসরায়েল সংকট


এ জাতীয় আরো খবর