মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২ বছর পর টমাটো আমদানী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২১ ২৩:১০:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায়  দুই বছর পর ভারত থেকে টমাটো আমদানী হয়েছে। রোববার(২১সেপ্টেম্বর) সকালে বন্দর দিয়ে একটি ট্রাকে ২৮ মে.টন টমাটো আমদানী হয়। এর আগে গত শনিবারও (২০সেপ্টেম্বর) একটি ট্রাকে ২৮ মে.টন টমাটো আসে। এনিয়ে পরপর দু’দিনে ২টি ট্রাকে সোনামসজিদ বন্দর দিয়ে ৫৬ মে.টন টমাটো আসে বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার  কামাল খান। তিনি বলেন, গত  আগষ্ট মাসের শেষেও  ১টি ট্রাকে ২৮ টন টমাটো আসে বন্দর দিয়ে।
অপরদিকে সোনামসজিদ উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, প্রায় ২ বছর পর সোনামসজিদ বন্দর দিয়ে গ্রীষ্মকালে টমাটো আসছে। গত জুলাই ও আগষ্ট মাসে ১টি করে ২টি  ট্রাকে ৫৮.৭ মে.টন টমাটো আসে।  এরপর রোববার(২১ সেপ্টেম্বর) ও গত শনিবার(২০ সেপ্টেম্বর) পরপর দু’দিন ২টি ট্রাকে ৫৬ টন টমাটো আসে। এ  নিয়ে জুলাই’২৫ থেকে এ পর্যন্ত ৪টি ট্রাকে ১১৪.৭ মে.টন টমাটো আসল বন্দর দিয়ে।
রোববার ও শনিবার টমাটো আমদানী করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমদানীকারক শাহিন এণ্টারপ্রাইজ। কোম্পানীর সিএন্ডএফ এজেন্ট জয়নাল আবেদীন ট্রেডার্র্স এর প্রতিনিধি আনারুল ইসলাম বলেন, দুদিনে আসা টমাটো খালাসের কাজ শেষ হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয়  খুচরা বাজারে গড়ে ১০০ টাকার বেশী দরে টমাটো বিক্রি শুরু হয়েছে। জেলা শহরের বটতলাহাট বাজারের দোকানী মো. পারভেজ (৫০) বলেন, ৮০ থেকে ১২০টাকা দরে দেশী টমাটো বিক্রি হচ্ছে। 


এ জাতীয় আরো খবর