বুধবার, জুন ২৪, ২০২৬

নী ল আ লো

  • জর্জরিত এ বঞ্চনার বুক।।
  • ২০২৫-০৯-১৯ ২৩:২৫:৩৭

মাথায় নেশা চড়েছে -
পর্বতচূড়ায় সূর্যাস্তের উৎসব দেখব
সেখানে নিজেকে নিজে বিলিয়ে দেব অবহেলায়,
দীর্ঘদিনের বিচ্ছেদ আমাকে শক্তি দিয়েছে
নিরানন্দ জীবন ধুলোরসম
তৃষ্ণাতাপে জর্জরিত এ বঞ্চনার বুক।।
কখনো কৃষ্ণের বাঁশি আমাকে চঞ্চল করে
আচমকা কাঁপন ধরায় বুকে,
ভাল মন্দের উপরে রয়েছে - অনন্ত আলোকবর্ষ,
দ্রুত বদলে দেয় কল্পনা আকাশচারিতা
পরাভয় না মেনে তার হাতে রাখি এই হাত
ক্ষনিক পাওয়া, তবু যেন ফুরাবার নয়।।
সার্বভৌম নিরেট ঐ হিমালয়
আমি কুন্ঠিত নই উৎসবের আকুলতায়,
আঘাত না পেলে জ্বলবো কি করে !
দীর্ন ভিখারিনী আমি, তোমার উত্তাপটুকু দিও--
ডানা মেলে দেব ঔ উড়াল আগুনে,

 


এ জাতীয় আরো খবর