সোমবার, অক্টোবর ৫, ২০২৬

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা হিসেবে আলোচনায় পাকিস্তানি তারকা হানিয়া আমির

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৯-১৮ ২০:২৯:৫৫
ছবি: সংগৃহীত।

ঢালিউডের কিংবদন্তি নায়ক শাকিব খানের নতুন সিনেমা *‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’* ঘিরে তুমুল আলোচনার জন্ম দিয়েছে নায়িকা নির্বাচনের বিষয়টি। সর্বশেষ জানা গেছে, ছবিতে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শিগগিরই ঢাকায় আসছেন হানিয়া আমির, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেই সফরেই প্রযোজক ও পরিচালকের সঙ্গে তার চূড়ান্ত আলোচনার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে কলকাতার ইধিকা পাল এবং তানজিন তিশার নাম আলোচনায় থাকলেও এখন হানিয়া আমিরকে নিয়েই গুঞ্জন সবচেয়ে বেশি। প্রযোজক-পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে এ বিষয়ে সম্মতি পেয়েছেন বলেও সূত্র জানিয়েছে।
তবে শুধু হানিয়া নয়, সিনেমাটিতে থাকবেন মোট তিনজন নায়িকা। নির্মাতাদের মতে, দুই চরিত্রে থাকবেন পরিচিত মুখ, আরেকজন হবেন একেবারেই নতুন, যাকে দেখা যাবে ভিন্ন রূপে।
সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে রয়েছে চীনের একটি প্রযোজনা সংস্থা। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

কীওয়ার্ডস:শাকিব খান,হানিয়া আমির,প্রিন্স মুভি,ঢালিউড সিনেমা,রোজার ঈদ মুক্তি


এ জাতীয় আরো খবর