শনিবার, মে ২, ২০২৬

পেঁয়াজের ইমপোর্ট পারমিশন উন্মুক্ত করার দাবিতে সোনামসজিদের আমদানীকারকদের সংবাদ সম্মেলন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ২০:১৪:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ভিত্তিক আমদানীকারকরা। মঙ্গলবার( ১৬ সেপ্টেম্বর) বিকালে  সোনামসজিদ আমদানী  ও রপ্তানীকারক গ্রæপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। আমদানী বাড়লে বাংলাদেশের পাইকারী ও খুচরা বাজারে পণ্যটির দাম কমে আসবে বলেও দাবী করেন  পেঁয়াজ আমদানীকারক ব্যবসায়ীরা।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আমদানী  ও রপ্তানীকারক গ্রæপ সভাপতি একরামুল হক। তিনি বলেন,গত আগষ্টে কিছু আমদানীকারককে সীমিত পরিমানে আমদানীর অনুমতি দেয়া হয়। এতে বাজারে পেঁয়াজের দাম কমে আসতে শুরু করে। কিন্তু মাত্র কয়েকদিন পরেই আবার  বন্ধ হয়ে যায়  আমদানীর অনুমতি প্রদান। বাজারে আবার বেড়ে যায় পেঁয়াজের দাম। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে আইপি উন্মুক্ত করার দাবি জানান আমদানীকারকেরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রæপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন,যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন. দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, আমাদানীকারক আব্দুল আওয়াল প্রমুখ। 


এ জাতীয় আরো খবর