বাংলাদেশ ক্রিকেট দলে পেসার তাসকিন আহমেদ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেস্টে নিজেই খবরটি জানিয়েছেন তাসকিন।
বৃহস্পতিবার ভোরে তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (বুধবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। ’
২০১৭ সালের ৩১শে অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের ৩০শে সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তিনি। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তার ঘরে এলো তৃতীয় সন্তান।