ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য রক্ষা, শীতের আমেজ উপভোগ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টটি ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় গিলাতলা (বড় বাড়ী) বালুর মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী খেলায় দুরন্ত পানিগাতি৩-১ গোলে ঘোষগাতি হায়নাকে পরাজিত করে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি শক্তিশালী ও দুর্ধর্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো—মশিয়ালী একাদশ, ঘোষগাতী হায়না বনাম দুরন্ত পানিগাতি, চাঁদের আলো একাদশ বনাম ফুলতলা একাদশ এবং রিপন একাদশ হ্যামকো বনাম বারাকপুর একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও গিলাতলার কৃতি সন্তান শেখ হারুন-অর-রশিদ এবং গিলাতলা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মুহাঃ গোলাম মোস্তফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেখ জুলফিকার আলী, গাজী সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমিন, গাজী মুস্তাক আহমেদ ও গাজী আমজাদ হোসেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। খেলাটি পরিচালনা করেন গাজী ফখরুল ইসলাম। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান রাকিবুল হাসান রিয়াদ, মো. নয়ন শেখ এবং মো. হৃদয় শেখ।
খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে এক উৎসবমুখর রূপ দেয়।