বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ পুলিশের ৬২ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৫ ২২:২২:৩২

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে জনস্বার্থে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে একের পর এক রদবদল পুলিশের কাঠামোতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৬২ পুলিশ কর্মকর্তার পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

কীওয়ার্ডসঃ বাংলাদেশ পুলিশ বদলি,অতিরিক্ত পুলিশ সুপার,আইজিপি প্রজ্ঞাপন,জনস্বার্থে রদবদল,পদোন্নতি ও বদলি


এ জাতীয় আরো খবর