বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৪ ১৯:৩৯:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ মো: ইব্রাহীম(২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রীপাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে। র‌্যাব জানায়,রোববার (১৪ সপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বারঘরিয়া বাজার এলাকা থেকে ওইসব মাদকসহ গ্রেপ্তার হন ইব্রাহীম।
রোববার সন্ধ্যা পৌনে ৬টায়  র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  বারঘরিয়া বাজারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে  ২০০ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন ইব্রাহীম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 


এ জাতীয় আরো খবর