রোদ্রদগ্ধ তপ্ত দুপুর পাতার নূপুর
পিচঢালা পথ পেরিয়ে যেতেই
হঠাত্ বৃষ্টি
বর্ষাস্নাত সজীব-সতেজ চা বাগান
কাশফুল বাঁশবন মহানন্দার কাছে
নদীতীর জুড়ে পরতে পরতে ফোটা কাশফুল
যেন জননীর চাঁদপনা মুখ
আহা কী আশীষ আহা কী যে সুখ!
কুসুমবর্ণ অস্তাচলের বিকেলে
বিস্তীর্ণ আকাশ যতদূর দেখা যায়
গলায় পরেছে শুভ্র মেঘের হার
সন্ধ্যা অবধি ভালোলাগার লহরে জলকেলি
শিহরিত,পুলকিত,ছন্দিত প্রাণ
ব্যকুল হৃদয় বুনেছে সুনন্দ জীবনের গান
নীড়ের গন্ধমাখা মন শরত্ শোভায়
পথে,মাঠে, বনে উদাসী ফেরারী....