বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অসহায় পরিবারের পাশে 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৯-১০ ১৯:১৪:০২

যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের এক অসহায় (পরিচয় গোপন) পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ালো চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে পরিবারটি চরম দুরবস্থায় দিন কাটাচ্ছিল। প্রতিদিনের আহার জোগাতে হিমশিম খাচ্ছিল তারা। একপর্যায়ে সংগঠনের কাছে তারা সাহায্যের আবেদন করেন। আবেদন পাওয়ার পর সংগঠনের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। সংগঠনের পাতিবিলা ইউনিয়নের সাবেক সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মিজানুর রহমান, মোঃ সাগর হোসেন, নয়ন রহমানসহ স্থানীয় সদস্যদের সহযোগিতায় পরিবারটির জন্য ৪৫০০/- টাকার মাসিক বাজার ও ২০০০/- টাকা নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয় সংসার চালানোর জন্য।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন এর দিকনির্দেশনায় ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকালে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসার এই উপহার অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ নয়ন রহমানসহ আরও অনেকে। সংগঠনের নেতৃবৃন্দ জানান “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা মানবকল্যাণে কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবসেবার অঙ্গীকার অব্যাহত রাখবেন বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 


এ জাতীয় আরো খবর