সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর সশ্রম কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১০ ১৮:৪৪:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি পিস্তল,দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি বিনা লাইসেন্সে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায়  রাব্বি বিশ^াস(২৩) নামে এক যুবককে দশ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। তিনি  পাবনার ঈশ^রদী উপজেলার দরিনারিচা গ্রামের মাইন বিশ^াসের ছেলে। বুধবার(১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন,২০২৩ সালের ২২ নভেম্বর  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে ১টি পিস্তল,২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ   অটোরিক্সাযাত্রী রাব্বিকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় পরদিন সদর থনায় রাব্বিকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) নিখিল চন্দ্র সরকার।
২০২৪ সালের ১৬ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(এসআই) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) শাহীনুর রহমান মামলায় রাব্বিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট  দাখিল করেন । ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল বুধবার রাব্বিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সোহরাব আলী।


এ জাতীয় আরো খবর