মহেশখালী কক্সবাজার ০৮ সেপ্টেম্বর ২০২৫
অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ০৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার ০৭ সেপ্টেম্বর দিবাগত রাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নাস্থ খুশিয়ারপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্ট গার্ড।
অভিযানকালে একটি ঘেরের ঝুপড়ি ঘরে তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ০৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।