বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-০৭ ১৮:২৯:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  একশত গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রনি ইসলাম(৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।  রোবববার(৭ সেপ্টেম্বর)  বিকাল পৌনে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাদারপুর মান্দেরপুর এলাকার মজিবুর রহমান  ওরফে কালুর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২৩ সালের  ৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের উপরাজারামপুর সিসিডিবি মোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রনি। এ ঘটনায় ওইদিন রনিকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী। ২০২৩ সালের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান একমাত্র রনিকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।
৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত রোববার রনিকে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুল বারী(২)।


এ জাতীয় আরো খবর