মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৃথক হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-৩১ ১৯:১৩:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন ও অপর একটি অস্ত্র মামলায় একজনকে দশ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এরমধ্যে এক কেজি একশত চৌত্রিশ গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় রবিউল ইসলাম ওরফে রুবেল(৪২) নাম এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড,সেই সাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।  তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর বাগানপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে অবৈধ দুটি ওয়ানশ্যুটারগান ও দুই রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে আকতারুল ইসলাম ওরফে আকতারুল (৩৫) নামে এক যুবককে দশ বছর সশ্রম কাদান্ডের আদেশ দিয়েছে  বিশেষ ট্রাইবুনাল-১। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া বড়গাছি গ্রামের এন্তাজ আলীর ছেলে।
রোববার(৩১ আগষ্ট) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ  এবং বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে মামলা দুটির সাজা ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের চৌধুরীমোড় এলাকা থেকে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক হন রবিউল। এ ঘটনায় পরদিন তাঁকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) জাহেদুল ইসলাম। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম একমাত্র রবিউলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে দায়রা জজ রবিউলকে দোষী সাব্যস্ত করে রোববার সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড,জহির জামান জনি।
পিপি আরও বলেন, ২০২১ সালের ১৩ জানুয়ারী জেলার শিবগঞ্জ ্উপজেলার মোবারকপুর শিকারপুর গ্রামের একটি আমবাগানে র‌্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের অভিযানে ২টি ওয়ানশ্যুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক হন আকতারুল। এ ঘটনায় পরদি র‌্যাবের তৎকালীন ডিএডি মিজানুর রহমান একমাত্র  আকতারুলকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) বরুন সরকার একমাত্র আকতারুলকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষা,প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আকতারুলকে দোষী সাব্যস্ত করে রোববার সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. এমদাদুল হক এমদাদ।


এ জাতীয় আরো খবর