সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আনসার ও তার সহযোগী গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৮-৩০ ১৬:৫৯:০৩

মহেশখালী কক্সবাজার ৩০ শে আগস্ট ২০২৫ 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ছামিরাঘোনা এলাকার মোঃ ইসমাইলের পুত্র 
আনসার উল্লাহ (২৩), এবং তার সহযোগী কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার আবুল হোসেন এর পুত্র দেলোয়ার হোসেন (২৬)কে ২৯ শে আগস্ট থানা পুলিশের একটি চৌকস টিম 
 কক্সবাজার সদর থানাধীন গুমগাছতলা এলাকা হতে তাদের গ্রেপ্তার করেছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায় -গ্রেফতারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত আছে এবং তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলিয়া স্বীকার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী আনসার উল্লাহ (২৩) এবং তাহার সহযোগী  দেলোয়ার হোসেন (২৬) কে নিয়ে কালারমারছড়া ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ পূর্ব আধারঘোনা সাকিনস্থ জনৈকা সালমা খাতুন এর বসত বাড়ীর ভাড়াটিয়া আসামী আনসার উল্লাহ (২৩) এর ভাড়া বসত ঘরের ভিতর বক্স খাটের নিচ থেকে আসামীদ্বয়ের দেখানো মতে  ১ টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ১ টি এলজি এবং ২ টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- গ্রেপ্তারকৃত কুখ্যাত  সন্ত্রাসী  আনসার উল্লাহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতো, তার ভয়ে এলাকা কেউ মুখ খুলতে সাহস পেতো না, 
তাকে গ্রেপ্তারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য। 
 মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।

 


এ জাতীয় আরো খবর