বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০ বছর যাবৎ পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-৩০ ১৬:৪৮:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উডপজেলা থেকে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০ বছর যাবৎ পলাতক আসামী তোজাম্মেল হক ওরফে তোফাজ্জল ওরফে তেজু (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার(২৯আগষ্ট) সন্ধ্য ৭টার দিকে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার মো: ইউনুসের ছেলে। শনিবার (৩০ আগষ্ট) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান অভিযানটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন,২০১৫ সালের ২০ আগষ্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন তোজাম্মেল। এরপর জামিন নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০২৫ সালের ২৩ ফেব্রæয়ারী তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে তাঁর সাজা হয়। এরপর শুক্রবার রাতে   গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে তিনি গ্রেপ্তার হন।  


এ জাতীয় আরো খবর