বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ সাহিত্য কেন্দ্রের ৫ দিনব্যাপী বইমেলা উদ্ধোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৯ ১৮:৫০:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৫দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে। দেশে আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ^ সাহিত্য কেন্দ্র এ মেলার আয়োজন করেছে। শুক্রবার(২৯আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের হরিমোহন  সরকারি উচ্চ বিদ্যালয়ে  মেলা উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড.মোজাহারুল ইসলাম তরু।  এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদ আহমেদ,বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর কিরন, মেলার দায়িত্বপ্র্াপ্ত কর্মকর্তা দেবজ্যেতি মন্ডল সহ শিক্ষক-শিক্ষার্থী,দর্শনার্থী ও অভিভাবকগণ।
দেবজ্যেতি মন্ডল বলেন, ২ সেপ্টম্বর পর্যন্ত প্রতিদিন মেলা দর্শণার্থী ও ক্রেতাদের জন্য দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।  মেলায় রয়েছে বিশ^ সাহিত্য কেন্দ্র ও বিভিন্ন দেশী বিদেশী প্রকাশনীর কয়েক হাজার বই।  নানা শ্রেণীর বই এর মধ্যে রয়েছে উপন্যাস, রম্য রচনা, ছড়া, কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ,নাটক,জীবনী গ্রন্থ,বিজ্ঞান,সায়েন্স ফিকশন, স্বাস্থ্য, রান্না সহ বিভিন্ন শ্রেণীর বই।
প্রধান শিক্ষক আলী উজ্জামান প্রতিক্রিয়া জানিয়ে বলেন,ইদানিং বিশেষ করে স্মার্টফোনের কারণে  শিশু থেকে যুবকদের মাঝে চিরদিনের বন্ধু বই এর আগ্রহ কমে গেছে। পাঠক সংখ্যা  কমে গেছে। পাঠক ও শিক্ষার্থীদের অনেকেই ফোনে আসক্ত হয়ে পড়েছেন। কিন্তু বই এর  আবেদন কখনও ফুরোয় না। নতুন প্রজন্মকে বই এর প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদের জন্য বইমেলা আয়োজন করে মেলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।  এ  দায়িত্ব সকলের।  আয়োজন হলেই শিক্ষার্থী-দর্শনার্থীরা মেলায় আসবেন। তাদের বই এর প্রতি ভালবাসা তৈরী হবে। অনেকে বই কিনবেন।


এ জাতীয় আরো খবর