চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম(৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার(২৮ আগষ্ট) রাত ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
শুক্রবার(২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,মশিউর রহমান বাচ্চু,আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ অনান্য মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।