ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ আগষ্ট রাত পৌনে ১১ টায় খানজাহান আলী থানাধীন পথের পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই কামরুল হুদা নাঈম সংগীয় অফিসার ও ফোর্সসহ ইস্টার্ণগেট বাজার এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাত পৌনে এগারোটায় খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ জুট মিলের প্রধান ফটক সংলগ্ন ফলের দোকানের সামনে থেকে মশিয়ালী পূর্বপাড়া সিএন্ডবি এলাকার মৃত শাহাদাত শেখের পুত্র মোহাম্মদ মাসুদ রানা (৪২ ) কে ১০৭ পিস ইয়াবাসহ আটক করে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।