মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চারদিনের চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৫ ১০:০৬:২৫
প্রতীকী ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চারদিনের সরকারি সফরে যাচ্ছেন চীনে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে রাশিয়ার সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে।
এ বছরের মে মাসে শেষবার মস্কোতে দেখা হয়েছিল পুতিন ও শি জিনপিংয়ের। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে জিনপিং মস্কো সফর করেছিলেন। এবার আবারও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে।
ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন জানিয়েছেন, চারদিনের এই সফরে পুতিন ও জিনপিং বৃহৎ পরিসরে আলোচনা করবেন। তবে ঠিক কোন কোন ইস্যু আলোচনায় আসবে তা প্রকাশ করা হয়নি।
রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম আরটি জানিয়েছে, সফরকালে পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটেও অংশ নিতে পারেন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান, আঞ্চলিক নেতৃবৃন্দ এবং অন্তত ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান অংশ নেবেন। যদিও এখনও নিশ্চিত করা হয়নি পুতিন সেখানে উপস্থিত থাকবেন কিনা।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিও বিন জানিয়েছেন, এসসিও সম্মেলনকে ঘিরে প্রেসিডেন্ট শি জিনপিং একাধিক বৈঠক করবেন। বৈশ্বিক নেতাদের সঙ্গে এই সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে চীন-রাশিয়া ঘনিষ্ঠতা নতুন বার্তা দিচ্ছে।

কীওয়ার্ডস:পুতিনচীনসফর,শিজিনপিংপুতিনবৈঠক,সাংহাইকোঅপারেশনঅর্গানাইজেশন,রাশিয়াচীনসম্পর্ক


এ জাতীয় আরো খবর